| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মৎস্য আড়তে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০২:৫৪:০৪:পূর্বাহ্ন  |  ৪৯৬৭৯১০ বার পঠিত
ফরিদপুরে  যৌথ বাহিনীর অভিযানে মৎস্য আড়তে জরিমানা
ছবির ক্যাপশন: ফরিদপুরে মৎস্য আড়তে যৌথ অভিযান চালানো হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মৎস্য আড়তে যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় ‘মা-গঙ্গা মৎস্য আড়ৎ’-নামের একটি আড়তকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার হেলিপোর্ট বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই প্রতিনিধি, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল এ যৌথ অভিযানের নেতৃত্ব দেয়।

অভিযানে হেলিপোর্ট বাজারে অবস্থিত ‘মা-গঙ্গা মৎস্য আড়ৎ’ নামক প্রতিষ্ঠানের ৪টি ফ্রিজে পঁচা ও নিম্নমানের মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত পাওয়া যায়। এছাড়া  ফ্রিজের অভ্যন্তরে মাছি, তেলাপোকাসহ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ পরিলক্ষিত হয় এবং মাছের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। তাৎক্ষণিকভাবে পঁচা মাছগুলো জব্দ ও ধ্বংস করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম জানান, হেলিপোর্ট বাজারের বিভিন্ন দোকানে ওজন পরিমাপ, লাইসেন্স ও মূল্য তালিকা পরিদর্শন করা হয়।


রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪