| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলো দুদক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১৪:৫০:৪৮:অপরাহ্ন  |  ১৫৪০০৭৬ বার পঠিত
রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলো দুদক

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা দুর্নীতি নিরোধ কমিটির মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে মাগুরার শ্রীপুর  আলহাজ্জ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ সম্মেলন কক্ষে ‘তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘প্রতিরোধ নয়, দমনই দুর্ণীতি নিমূলের কার্যকর উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দুর্নীতিই প্রধান অন্তরায়’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় উপজেলার শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বিতর্ক প্রতিযোগিতা শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও রচনা প্রতিযোগিতায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

শ্রীপুর উপজেলা দুর্নীতি নিরোধ কমিটির সভাপতি মুন্সী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারি পরিদর্শক মো. কাওসার আহমেদ, শ্রীপুর আলহাজ্জ্ব আলতাফ মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি দমন নিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. মঈদুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন নিরোধ কমিটির কার্যকরী সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. সাবিনা ইয়াসমিন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান লাভু ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাচ আলীসহ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শতাধীক শিক্ষার্থী। 

আলোচনাসভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিতর্ক দল, বিজয়ী দল ও রচনা প্রতিযোগিতায় প্রথম অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪