| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্টসহ হাসপাতালকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৪:৫৫:৩০:পূর্বাহ্ন  |  ২৩০৮৩৯৯ বার পঠিত
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ  রিএজেন্টসহ হাসপাতালকে জরিমানা
ছবির ক্যাপশন: মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট ব্যবহার করায় চাঁদপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শহরের তালতলা এলাকায় ওই হাসপাতালে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

এ সময় নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার আহ্বানে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪