| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না:বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৭:০৬:১৯:অপরাহ্ন  |  ১৫৩৮৫২০ বার পঠিত
ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না:বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম
ছবির ক্যাপশন: ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না:বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

যশোর প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যেভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো। যে ভোটের অধিকার আদায়ের জন্য রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি, জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শংকরপুর মুরগি ফার্মগেট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। 

নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের  মহিলাদের গুন্ডা বাহিনী বানিয়েছিল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা আমাদের শক্তি জুগিয়েছে। সেই আন্দোলনে মহিলাদের অবদান অন্য কোনো রাজনৈতিক দল স্বীকার না করলেও বিএনপি স্বীকার করে।  বিএনপি নারীদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায়।সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী জাহানারা খাতুন লিনা। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, নগর বিএনপির ৭ ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪