| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিকরগাছায় ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১০:২৫:১৪:পূর্বাহ্ন  |  ১৫৩৬৮২৩ বার পঠিত
ঝিকরগাছায় ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালীর একটি বাগানে নিয়ে নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ।

অভিযুক্ত আসামিরা হলেন-ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। তাঁরা কারাগারে রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘ঝিকরগাছার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।’

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তাঁর শিশুসন্তানকে নিয়ে বেনাপোল আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি মনিরামপুরের উদ্দেশে রওনা হন। পথে ঝিকরগাছার গদখালী বাজারে নামেন ওই নারী। সেখানে একটি ফুলের দোকানে ইয়াসিন আরাফাত নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ঘটে। দোকানে কথাবার্তার একপর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আসামি জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেন আরাফাত। এরপর অপর ৩ আসামি একটি মোটরসাইকেলে তাঁদের পিছু নেয়। পরে তাঁরা ওই নারীকে একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

অসুস্থ হয়ে পড়া ওই নারী জাতীয় জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন কল করলে ঝিকরগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ওই নারীকে উদ্ধার করেন। পরে মোবাইল ফোন ট্র্যাক করে সন্ধ্যায় চারজনকে আটক করে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪