বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। অব্যাহত বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। আর এই লাগামহীন দামে নাজেহাল সাধারণ মানুষ।
গাজীপুরের চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৪৪৯ গ্রাম ওজনের ২১টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেওয়ার সময় খালেদা জিয়ার নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে।
বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে ৫ দিনব্যাপী আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিহতদের বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানাসহ প্রশাসনের কর্মকর্তারা।
গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে সদর থানার সামনে মব তৈরি করে এক সংবাদকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় ওই সংবাদকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।
বগুড়ায় এসএসসি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৫ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির বগুড়া শহর শাখা। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের টিটু মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। শহর সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান আজাদ।
'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫।
লক্ষ্মীপুরে প্রায় ৩শ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
গাজীপুরের কালিয়াকৈরে এক মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বিএনপির একটি পক্ষ সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে এনেছিলেন—এমন অভিযোগ তুলে তাঁরা ওই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।