বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের পতনের একবছর পূর্তিতে ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান নিহতদের স্মরণে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী দল বিএনপিসহ বাংলাদেশ জামায়াত ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ আনন্দ মিছিল র্যালী ও সমাবেশ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিজয় মিছিলে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
বগুড়ার গোদারপাড়াস্থ ছয়পুরকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে ৫ আগস্ট সকালে বর্ণাঢ্য বিজয় উৎসব, সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত সর্বকনিষ্ঠ শহীদ আহাদের পরিবারের দাবী একটি বছর কেটে গেলেও এ পর্যন্ত শহীদ আহাদের নামে দৃশ্যমান কিছু গড়ে উঠেনি। একই দাবী জানিয়েছেন শহীদ সাইফুল্লাহ ও তামিম শিকদারের স্বজনরা।
বাউফলে বেলা সাড়ে১০.৩০টায় সাবে এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে পৌর শহরে পৃথক মিছিল অনুষ্ঠিত হয় ।
রাজধানীতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে লক্ষ্মীপুরে প্রশাসনের কর্মকর্তা ও জেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় শহীদ আফনানের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আহত যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী (পিয়ন) দিয়ে ফুল দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। যদিও জেলা প্রশাসকের দাবি, নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং অভিযোগ সঠিক নয়।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।