হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৫ নম্বর ব্যাটালিয়ন।
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৪৫) মরদেহ ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
আজ ঢাকার বায়ুমানের কিছুটা অবনতি হলেও তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। সাধারণত বর্ষাকালে বৃষ্টির কারণে বাতাসে ধূলিকণা ও দূষণ কমে আসে, ফলে এ সময় ঢাকার বায়ুমান তুলনামূলকভাবে ভালো থাকে।
কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির পৌর কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
কুমিল্লার দাউদকান্দিতে শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া তার চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতের ২১ ঘণ্টা পর বাংলাদেশি ইয়াছিন লিটনের (৪০) মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ফাহিম ভূঁইয়া (১৫) নামের এক নেতা। তিনি সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশ কখনো প্রশাসনের, কখনো ব্যবসায়ীর আবার কখনো সেনাবাহিনীর হয়েছে, জনতার হয়নি। আমরা জনতার বাংলাদেশ গঠন করতে চাই।
বৈরী আবহাওয়ার কারণে তীব্র বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোণায় পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইনস স্কুল দুই দিন বন্ধ রাখার নোটিশ দেয় কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।