নদী, নালা ও খাল খনন কর্মসূচিতে যান্ত্রিক ড্রেজারের পরিবর্তে শ্রমিকের মাধ্যমে কাজ করানোর কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাতে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ৪০টি বাড়িঘরে হামলা, মারধর, শত শত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াতে ইসলামীর লোকজন। এ সময় দুর্বৃত্তরা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ৪টি গবাদি পশু লুট করে নিয়ে গেছে।
ঠাকুরগাঁও সদর বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় তিনটি পৃথক ঘটনায় তিন নারীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন পুকুরের পানিতে ডুবে মারা গেছেন বলে জানা গেছে। পুলিশ প্রতিটি ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মো. সুমন (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দুর্নীতির সঙ্গে জড়িত হলে কোনো ব্যক্তি সে সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রাম থেকে রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়া মনি আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। তিনি রাজৈর গ্রামে নানী হালিমা বেগমের কাছে বসবাস করতেন।
নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) বাবুল (৩৫)। তারা তিনজনেই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জনশূন্য মাঠে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুষ্কৃতকারী।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের শতবছরের ঐতিহ্যবাহী গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।
ঈদের ছুটিকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে নেমেছে পর্যটকদের ঢল। ‘বাংলার ভূস্বর্গ’ খ্যাত এই পাহাড়ি গন্তব্যে উপচেপড়া ভিড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, তবে একই সঙ্গে দেখা দিয়েছে গাড়ির তীব্র সংকট ও ভোগান্তি।
টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে গাইবান্ধায় দুটি ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। জেলার দুটি ফিলিং স্টেশনে প্রশাসনের কঠোর নজরদারিতে মোটরসাইকেলে তেল দেওয়া শুরু হলেও শর্তের কারণে নতুন জটিলতায় পড়েছেন অনেক চালক।
ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।