| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ

প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকার চেক দরিদ্র, অসহায় রোগী ও দুস্থদের মাঝে বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি (সংসদ সদস্য) আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বুধবার (২৫মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দরিদ্র, অসহায় ও দুস্থদের হাতে তিনি চেক তুলে দেন।

বিস্তারিত...

মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ কালরাতে সংঘটিত গণহত্যার শহিদদের স্মরণে বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ক্ষতিগ্রস্ত

পঞ্চগড় শহরের ব্যস্ততম টিনপট্টি রোড বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং বাকি ৩টি দোকানের মালামাল আংশিক পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক

জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ সাতজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) মধ্য রাতে উপজেলার কালিবাড়ি বাজার এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন-মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমানের

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহনন

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানায় মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউদ্ধৃতি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. আমিনুল ইসলাম (৩৬)। তিনি ওই গ্রামের মো.আশরাফ আলীর ছেলে।

বিস্তারিত...

মাগুরায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে।

বিস্তারিত...

ভাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে আপন ভাইকে গুলি করে হত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে বড় ভাই, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার গোলাম কবির। নিহত হুমায়ুন কবির মিন্টু (৫২) অভিযুক্ত গোলাম কবিরের আপন ছোট ভাই।

বিস্তারিত...

মাদারীপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। ম

বিস্তারিত...

জয়পুরহাটে কেএইচপিএল'র ফাইনাল খেলা অনুষ্ঠিত

খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কেএইচপিএল সিজন-৩। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিদ্যালয়ের অভিজ্ঞ ২০০৪ ব্যাচ এবং প্রাণবন্ত ২০১৭ ব্যাচ।

বিস্তারিত...

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় ঝরল শিশুর প্রাণ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নানা বাড়িতে ঈদের আনন্দ করতে এসে প্রাণ গেল শিশুটির। মুহূর্তেই ঈদের আনন্দ রূপ নেয় বিষাদে।

বিস্তারিত...

যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু

যত বড় অপরাধের অভিযোগই উঠুক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করার অধিকার কোনোভাবেই সংবিধান বা আইনের মাধ্যমে স্বীকৃত নয়। তবুও থামছে না ‘মব’ বা গণআক্রমণের এই বিপজ্জনক প্রবণতা।

বিস্তারিত...

সুজানগরে সংঘর্ষে নিহত বেড়ে ২

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুজনে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ (৬০) মারা যান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪