| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিতর্কের পর বগুড়ার সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে। গণশুনানির পর নবগঠিত তিন ইউনিয়নের নতুন নাম ঠিক করা হয়েছে। নতুন নামগুলো হলো - শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনি

বিস্তারিত...

স্কুলছাত্রীকে ধর্ষণ: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রায় ১৫ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে দণ্ডিতদের সম্পত্তি বিক্রিরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম বাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

জামালপুরে সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ২

জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী (তালতলা) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

নরসিংদী পৌরসভার সব কার্যালয় তামাকমুক্ত ঘোষণা

জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতি রোধে নরসিংদী পৌরসভার সব কার্যালয়কে ধূমপান ও তামাকজাত দ্রব্যমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পৌরসভার প্রশাসক মোছা. নাদিরা আখতার।

বিস্তারিত...

বারোমারী ধর্মপল্লীতে এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সেন্ট লিও ধর্মপল্লীর উদ্যোগে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

সময়ের আগেই দখলমুক্ত হলো দেলভাষানি সরকারি খাল

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানি সরকারি খাল নির্ধারিত সময়ের একদিন আগেই অবমুক্ত করেছেন দখলকারীরা। রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় যুবদল নেতা শেখ সাইফুজ্জামান মনার নেতৃত্বে খালের ওপর নির্মিত পাটা ও বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করা হয়।

বিস্তারিত...

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর, সম্পাদক রাহুল

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নীলফামারী সদর উপজেলার টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা সুলতানা কর্মস্থলে নিরাপত্তাহীনতা, সহকর্মীর অসদাচরণ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

বিস্তারিত...

দুপুরে ডিবি হেফাজতে যুবক, পরদিন সকালে লাশ হয়ে হাসপাতালে

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা আসাদুজ্জামান আসাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আসাদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (মোহাম্মদ আলী হাসপাতাল) জরুরি বিভাগে নেওয়া হয়।

বিস্তারিত...

বিদ্যালয়কে দলীয়করণ করা যাবে না: বিমান ও পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার (১৯ জুলাই) সকালে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিস্তারিত...

সিলেটে হামের প্রকোপ, আক্রান্ত ৫৪৪ শিশু

চলতি বছরের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়েছে ৫৪৪ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৬ শিশুর মৃত্যুর তথ্য রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ১ থেকে ২ বছর বয়সী শিশুরা।

বিস্তারিত...

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি, বিটিএসএফের নিন্দা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)। রবিবার (১৯জুলাই) এক যৌথ বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর চেয়ারম্যান কায়সার হাসান এবং মহাসচিব মো. আল-আমিন শাওন।

বিস্তারিত...

নেত্রকোণায় স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

নেত্রকোণা সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অধিকাংশ অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্তের দাবি উঠেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪