যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামে গড়ে ওঠা একটি আলোচিত ভেজাল চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে, সুষম বণ্টন করা হবে, এখানে কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক ও শীর্ষ সংবাদ-এর সম্পাদক নজরুল ইসলাম জয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় দুই হাজার ৫শ’ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে তিনি খাদ্যসামগ্রী, নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করেছেন।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল। লাল পতাকা টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়ে যান। ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।
আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় শৃঙ্খলা ফেরাতে যশোরে পরিবহন সেক্টরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮মার্চ) সকালে থেকে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এই তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে মাগুরার শ্রীপুরে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলার ৩শ জন দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।
রাজবাড়ীর কালুখালীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর সদর উপজেলার চন্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কের শিবরামপুরের চন্ডীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর সদরের পুরাতন গোডাউন রোডে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারি গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলা সদরের পুরাতন গোডাউন রোডে নির্মাণাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে র্যাবের চট্টগ্রাম ইউনিট। একই সঙ্গে তাদের বর্তমান জীবনযাপন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরার শ্রীপুরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বুধবার ভোররাতে ঝিনাইদহের শৈলকুপার নাঙ্গলবাধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. সুজন আলী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোহনচন্ডী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর আজ বুধবার ভুক্তভোগী ছাত্রীর বাবা গপেন্দ্র নাথ রায় বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে আল-আরাফাহ্ নামে যাত্রীবাহী বাস। এ সময় বাসে আগুন লেগে অধিকাংশ পুড়ে যায়। তবে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।