| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় নারী ও শিশুসহ নিহত ৩

বগুড়ায় ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে আগুন ধরে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহতরা হলেন, রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, শহিদুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম এবং শিউলি বেগম। নিহত মমিনুল ইসলাম ও শিউলি বেগম ভাই–বোন এবং তায়েবা নিহত দুইজনের ভাতিজি।

বিস্তারিত...

ঈদের আগে স্বস্তির পারাপার পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুট

ঈদের আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায়। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও আগাম প্রস্তুতির কারণে এবার তুলনামূলক স্বস্তিতে পারাপার করছেন মানুষ।

বিস্তারিত...

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

সরকারের দান-অনুদান কোথায় যাচ্ছে, তা আমরা জানতে চাই : জামায়াত নেতা

“রাষ্ট্রের সহায়তার প্যাকেটগুলো কোথায় যাচ্ছে—এ প্রশ্ন এখন জনগণের। বিএনপি কি অসহায়-দুস্থদের দল? সব অসহায়-দুস্থ কি শুধু বিএনপিতেই আছে? সরকারের দান-অনুদান কোথায় যাচ্ছে, তা আমরা জানতে চাই?” এমন মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিস্তারিত...

ঝিনাইদহে অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে শহরের আদর্শপাড়া রফির মিল এলাকায় হাসনাত ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

বিস্তারিত...

শৈলকুপায় ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল

ঝিনাইদহের শৈলকুপায় পাম্পে তেল কিনতে গিয়ে মারধর ও হামলার শিকার হয়েছে ভাই-বোন। পুলিশের এক কনস্টেবল ও ইউনিয়ন যুবদল নেতার ছেলে তাদের বেধড়ক মারপিট করে।

বিস্তারিত...

মহেশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত, আহত-১

ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামের ভ্যানের যাত্রী এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে লাভলু। বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঝিনাইদহে অসহায়দের পাশে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

ঝিনাইদহে গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ঝিনাইদহ শাখা।

বিস্তারিত...

খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক অন্ধকার, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৯

চট্টগ্রামের পটিয়ায় খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক অন্ধকার হয়ে পড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

ঈদযাত্রায় সকল যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে সরকারকে। ঈদযাত্রায় ট্রেন, বাস, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে, জনগনের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে হবে।

বিস্তারিত...

বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫)। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

বিস্তারিত...

বকেয়া বেতন-বোনাসের দাবিতে সাভারে সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। এতে রাতের ব্যস্ত সময়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন ও বোনাস পরিশোধ করেনি।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সিবিআইইউ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মুহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ভালুকায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪