বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত পৈতৃক বাসায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।
ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বাগেরহাটে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ উদ্যোগ নেয় আকিজ গ্রুপ এবং ইতালি প্রবাসী রাজা মাহমুদ ও সাইফুল ইসলাম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার এলাকায় ঘোরশ্বাব জলমহাল থেকে সেলুনের জন্য পানি সংগ্রহে গিয়ে নিখোঁজ হন মাদব চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবক।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। একই সঙ্গে ওই ইউপি সদস্যকে ধরে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণার অভিযোগও রয়েছে।
উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহেদুল আলম হিটো। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে নামি-দামি ব্র্যান্ডের নকল করে নিম্নমানের লাচ্ছা সেমাই বিক্রির অভিযোগ উঠেছে। আকর্ষণীয় ও চকচকে মোড়কে এসব সেমাই বাজারজাত করা হলেও এর মান ও উৎপাদন প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-লক্ষ্মীছড়ি ১৪ কি: মি: এবং লক্ষ্মীছড়ি সিন্দুকছড়ি ১৬ কি: মি: সড়কটি ১৮ ফুট প্রশস্ত করার দাবি করেছে এলাকাবাসী। এ সড়কটি প্রশস্ত করা হলে পাল্টে যাবে লক্ষ্মীছড়ি উপজেলার বর্তমান দৃশ্যপট। জীবন যাত্রার মান বাড়বে অনেকগুন।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের যাত্রা বাড়তে শুরু করেছে। তবে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ২২ জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ করিডর—ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এবারও যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শাম পালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় একটি লেবু বাগান থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঈদযাত্রাকে সামনে রেখে আগেভাগেই টিকিট কেটে রেখেছিলেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রীরা। নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু সাড়ে ১১টা পেরিয়ে গেলেও বাসের দেখা মেলেনি। রোদে দাঁড়িয়ে, হাতে ব্যাগ-ট্যাগ আর সঙ্গে শিশুদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।