রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন এক মামলার আসামি। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পালিয়ে যাওয়া ওই আসামির নাম রুবেল চৌধুরী (৩০)। তিনি উপজেলার শহীদপুর গ্রামের বাসিন্দা ছিনু চৌধুরীর ছেলে। একটি মারামারি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হালিমা আক্তার রুহি (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তার স্বামী জহিরুল ইসলাম পেশায় লেগুনাচালক।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি কথাই বলেন—আমি সততা চাই। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী, মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ, সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরী প্রমুখ।
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজের নিকট থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে নেমে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করে।
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট–চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে শেখ সোহাগ ওই সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে।
শেরপুর পৌরসভা শনিবার (১৪ মার্চ) ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। শহরের রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্বের ওপর জোর দিয়ে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
শরীয়তপুরের জাজিরায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার জাজিরা ইউনিয়নের ভানু মুন্সি কান্দি এলাকায় কীর্তিনাশা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ভানু মুন্সি কান্দি এলাকার প্রবাসী মাহবুব মাদবরের ছেলে। সে স্থানীয় ভানু মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শেরপুরের নকলায় মোবাইল হারানোর ঘটনায় সজীব (১৪) নামে এক কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গুরুতর অবস্থায় চারদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং সাহস নিয়ে প্রথম রাজপথে নেমেছে। তিনি বলেন, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের পথ দেখিয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মানিকগঞ্জ পৌর এলাকার বনগ্রাম জামে মসজিদে এ দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেন বিএনপি নেতা মাওলানা হারুনুর রশিদ রাহমানী।