বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর এই জয়কে ঘিরে চাঁদপুরেও ছিল উৎসবের আমেজ। খেলা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। করতালি, আনন্দধ্বনি আর প্রিয় দলের জার্সি উড়িয়ে বিজয় উদযাপন করেন তারা।
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে কাঠাম পূজার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়ামিন নাবিল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মন্দিরে আসা লোকজন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ডেক্সামেথাসন ও প্যারোপটিন ট্যাবলেট এবং একটি সাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৯৮০ টাকা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বিশেষ কৌশলে জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
নবজাতক সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার (১৭ জুলাই) বিনামূল্যে পবিত্র আল-কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে হাউস অব আল তৌফিকী। একই সঙ্গে তাঁর আকিকা উপলক্ষে ঘোষিত ৭৭ দিনব্যাপী গণবৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছাগল খুঁজতে গিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. রনি (২২)কে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে একটি কন্যাসন্তানের জন্ম দেন। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সময়ক্ষেপণের পর মামলা হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।
জগন্নাথদেবের রথ যাত্রা উপলক্ষে মাগুরা সাত দোহা ন্যাংটা বাবার আশ্রম, কালী মন্দির, ইসকন মন্দির, আড়পাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরসহ প্রায় ২০ টি মন্দিরে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ই জুলাই) বিকাল ৫ টার সময় আড়পাড়া চুকিনগর
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে এবার আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য প্রদানকারীই গ্রেপ্তার হয়েছেন। কুখ্যাত এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মো. শাওন কাজী (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
গাজীপুরের কালিয়াকৈরের একটি কবরস্থান থেকে রাত হলেই কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অবস্থাটা এমন হয়েছে 'যেন মরে গিয়েও শান্তি নাই'। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য আবহে গাজীপুরে শুরু হয়েছে ভাওয়াল রাজাদের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা। রথযাত্রার পাশাপাশি শুরু হয়েছে ২০ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা,
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হয়েছে।
জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। পরিবারের স্বপ্ন ছিল বিদেশে উপার্জন করে সংসারের অভাব দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের দাম্মামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের একই পরিবারের দুই ভা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ জুলাই) পরিষদ সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবসের শুভ সূচনা হয়।