বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিশিষ্ট নেতা হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জানের সদকাস্বরূপ দুটি ছাগল দান করেছেন।
নড়াইলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসের অলসতায় আড়াই বছর ধরে থমকে আছে আকদিয়া-নিরালি সড়কের কাজ। সড়কের কাজ শেষ না হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।
লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, হাসমতের দুই ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়া করা লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।
ঝিনাইদহে বিলে মাছ ধরায় আদিবাসী জেলের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ৬ নং গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের আদিবাসী জেলে সুফলের উপর এ হামলা চালায় একই এলাকার হরিপুর গ্রামের আকবারের ছেলে আজিবার।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন।
চার দফা দাবিতে কুষ্টিয়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) জেলার ছয়টি উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন মাহিম (১০) নামের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম ও সাদ আহমেদ নামের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নবজাতক শিশুদের টিকা কার্ড তৈরি করে দেওয়ার জন্য ১০০ থেকে ২০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের ইনচার্জ বিল্লাল হোসেনের বিরুদ্ধে। টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।
মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
বোয়ালখালীতে নিজ ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে শীত যেন আগেভাগেই জেঁকে বসেছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো এলাকা, তার সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস। এতে চরের খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন জীবন এখন দুঃসহ হয়ে উঠেছে।
বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মীকে ধর্ষণের অভিযোগে জিহাদ শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন বিচারক।