সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়ায় জাতীয় যুবশক্তি রাজশাহীর দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে
শেরপুরের শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার প্রায় ১৯৬টি বিদ্যালয়ে এ কর্মসূচি পালন হয়েছে।
নওগাঁয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই স্কুলের মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকার হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা চালু করা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষা ও আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
নড়াইলে নিজ বাসভবন থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ হামলায় নিহত হয়েছেন এক নারী, আর গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার ভাতিজি।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুশ-ইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কাউছার হামিদ। লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় শূন্য থাকার পর নতুন ইউএনও নিয়োগ দেওয়া হলো।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করেছেন বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি।
ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প। বুধবার (৩ ডিসেম্বর) র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শ্মশানপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের শেষ সীমানা ঘেষে চর মোজাফ্ফরপুর মৌজার ছোনেরটেক নামক পদ্মার চরে গড়া ৩০০ শত বিঘার বিশাল কলাবাগানের প্রায় ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে প্রতিবেশী দুর্বৃত্তরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তরীপাড়া বাজারের ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল আজ যেন সকালেই নতুন সাজে সেজেছিল। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে পড়েছিল সবুজের মৃদু উচ্ছ্বাস। উপজেলার সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) আয়োজন করা হয় এক প্রাণবন্ত বৃক্ষরোপণ কর্মসূচি।
লটারির মাধ্যমে সারাদেশের মতো যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।