খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় বিজিবি-র্যাব যৌথ অভিযান চালিয়ে ৮৪ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে। এ সময় মানব পাচারকারীর চক্রের সদস্যরা গুলি চালায়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ৩২টি শহরে বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ করার জন্য পানি সরবরাহ প্রকল্প শুরু করে আওয়ামীলীগ সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে ২৪ কোটি টাকা ব্যয়ে শ্রীপুর পৌরসভার এই প্রকল্পের কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সুদীর্ঘ নয়মাস যাবৎ নিজ বসতবাড়িতেই অবরুদ্ধ পঞ্চাশোর্ধ বিধবা নারী শামসুন্নাহার। মই এবং গাছ বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিধবা নারী ও তার পরিবার। আধুনিকতার এই যুগেও এ যেনো মানবেতর জীবনযাপনের এক প্রকৃষ্ট উদাহরণ। এমনকি বসতভিটা ছেড়ে চলে যাওয়ার জন্য মা ও ছেলের উপর নির্যাতন করছে স্থানীয় প্রভাবশালীরা ।
নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম রাজিব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।’
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে থেকে গাজীপুরের সদর উপজেলা এলাকার ভোটারদের পাঁচ (৫) বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিপুল সংখ্যক পরিচয়পত্র গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের বিদায়ী জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
ডাকসু-জাকসু নির্বাচনের পরে চাঁদপুর জেলায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পেশার লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচন তেমন প্রভাব পড়েনি। কারো কারো মতে নির্বাচন পূর্বে বড় রাজনৈতিক দলের লোকজন সাধারণ মানুষের সাথে আছে বললেও বাস্তবে তা আর হয় না।
একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারে দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, গত অর্থ বছরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাসের আবেদনের প্রেক্ষিতে বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী মাঠ উন্নয়নের জন্য উপজেলা প্রকল্প অফিসের মাধ্যমে দুই লক্ষ টাকা বরাদ্দ দেন। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাঠের কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা বেগমকে।
মেহেরপুরের গাংনীতে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারকালে লিপন হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার একটি বিউটি পার্লার থেকে ১০ লক্ষ ১৮ হাজার টাকার জাল নোট ....
শেরপুর উপজেলা থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব-১২