| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৯:১০:২৪:অপরাহ্ন  |  ৩০৪ বার পঠিত
শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে জেলা শহরের উত্তর বাজার থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্যে মাহবুব মোর্শেদ টিপু বলেন, দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, সাবেক কমিশনার সরদার এ কে এম চান মিয়া ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি।

বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪