রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে ক্যাম্পাসে ‘নির্বাচনী বিতর্ক’ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও তীব্র আগ্রহ। বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের প্যানেল ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও, যা নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪১৫ জন। প্যানেলের দুই শতাধিক প্রার্থীর বাইরে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও ।সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে এসব স্বতন্ত্র প্রার্থী নানা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং আসল বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস)।
রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন । শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার। সেই হিসেবে আজ শুক্রবারই (১০ অক্টোবর) শেষ জুমা। তাই প্রচারেও তৎপর হয়েছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারপত্র বিলি, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, ছবি তোলায় উৎসবমুখর হয়ে উঠেছে প্রতিটি মসজিদ প্রাঙ্গণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এসব তথ্য রাজনৈতিক সংগঠনের কাছে সরবরাহ করা হয়েছে। শুক্রবার (১০অক্টোবর) বিকেল ৫ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এই অভিযোগ তুলে ধরেন 'গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ' প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল।
স্টেশনে শিক্ষার্থীদের জটলা। এক কোণে দাঁড়িয়ে গানে গানে প্রচারণা চালাচ্ছিলেন এক প্রার্থী। গিটারে সুর তুলছিলেন আরেক শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব সংগঠন ‘ডিআইইউ কমিউনিকেশন ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ সালের জন্য ঘোষিত এক বছর মেয়াদী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ের বাসস্ট্যান্ডে পরিবহন দখল করে চাঁদা আদায় করার অভিযোগ তুলেছেন আজমেরি ট্রান্সপোর্ট লিমিটেডের মালিকপক্ষ ও বাস চালকরা। আজ ( ৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৮ টায় রায়সাহেব বাজার মোড়ে আজমেরি পরিবহন দখল মুক্ত করতে ও চাঁদা উত্তোলন বন্ধ করতে একযোগ হয়ে অবস্থান নেন বাস মালিকগণ ও চালকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার বিভিন্ন খাবার দোকানে অভিযান পরিচালনা করে সাতটি দোকানকে জরিমানা করেছে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষ
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ১৫টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের পাঁচটি ভবনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৫৯ বছর পেরোলেও এখানকার মেডিকেল সেন্টার এখনো মানসম্মত নয়। শিক্ষার্থীরা বহুবার আধুনিকায়নের দাবি তুললেও তেমন অগ্রগতি হয়নি। এমন বাস্তবতায় আসন্ন চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে একাধিক প্যানেল ইশতেহারে এমন সব প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়নের এখতিয়ারের বাইরে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সানজিদা ইসলাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার (৮ অক্টোবর ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।