| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ছাত্রলীগের হাতে প্রকাশ্যে কুপিয়ে হত্যার শিকার সেই বিশ্বজিৎ দাসের স্মরণে হচ্ছে স্মৃতিস্তম্ভ

২০১২ সালে ছাত্রলীগের হাতে নৃশংসভাবে নিহত বিশ্বজিৎ দাসের স্মৃতিকে অমর করে রাখতে রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজার চার রাস্তার মোড় এলাকায় ‘বিশ্বজিৎ চত্বর’ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

চাকসু নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী-শিক্ষার্থীরা

গ্রামবাসীসহ বহিরাগতদের অবাধ যাতায়াতে চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর থাকলেও ঢাল নেই- তলোয়ার নেই অবস্থা। সেজন্য নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি।

বিস্তারিত...

উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার, তবে যৌক্তিক কি না, সেটাও গুরুত্বপূর্ণ: ডাকসুর জিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) অনিয়ম নিয়ে যে কারও উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার। তবে সে উদ্বেগ যৌক্তিক কি না, সেটাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

বিস্তারিত...

পূজামণ্ডপে ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন সাদিক কায়েম

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে ভাংচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম। একইসঙ্গে তিনি প্রশাসনকে দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন। পাশপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত...

বিভিন্ন দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালায় নতুন পদ যুক্তকরণ এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-তে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিস্তারিত...

চাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের জনপ্রিয়তা তুঙ্গে

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে চাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। চাকসু নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বিস্তারিত...

ডাকসু: নীলক্ষেতে ব্যালট ছাপানোর কথা স্বীকার করলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর যে অভিযোগ ছাত্রদল করেছে, তা স্বীকার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, ভেন্ডর অবহিত না করায় নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তাদের জানা ছিল না।

বিস্তারিত...

দুর্গাপূজায় প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ডাকসু ভিপি সাদিকের

শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

বিস্তারিত...

ডাকসু নির্বাচন নিয়ে সাদা দলের বিবৃতি প্রত্যাহারের আহ্বান ইউটিএলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগ্রামী ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার (২৭ সেপ্টেম্ব

বিস্তারিত...

ছুটিতেও চাকসুর প্রচারণা, ইশতেহারে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই প্রচারে ব্যস্ত সময় পার করছেন ছাত্রশিবির-ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ‎হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কারণে পাঁচ দিনের ছুটি থাকবে বিশ্ববিদ্যালয়। তবে শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইতোমধ্যে ক্যাম্পাস ছে

বিস্তারিত...

ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, সন্দেহের অবসান চান প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপা হয়েছে—ফলাফল ঘোষণার পর থেকেই এমন অভিযোগ করে আসছিলেন প্রার্থীদের কেউ কেউ।

বিস্তারিত...

দুর্গাপূজা থেকে প্রবারণা পূর্ণিমা, ১২ দিনের ছুটিতে ঢাবি

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময়ে ক্লাস ও পরীক্ষা সবই বন্ধ থাকবে।

বিস্তারিত...

শাকসুর প্রবিধি ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনে হস্তান্তর করা হবে : উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রবিধি চূড়ান্ত করতে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবিধি চূড়ান্ত করবে এবং ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তা হস্তান্তর করবে।

বিস্তারিত...

রাবি শিক্ষকদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের শিক্ষক নেতারা।

বিস্তারিত...

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাবির সুনাম ক্ষুণ্ণ করেছে: ঢা‌বি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪