জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের জন্য তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জবি প্রশাসন। আজ বুধবার (০৮ অক্টোবর) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। চাকসু নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজাগামী সুমুদ ফ্লোটিলার বহর থেকে ফটো-সাংবাদিক শহিদুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (৮ই অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এলাকা, কাঠাঁলতলা, মুক্তমঞ্চ, বিজ্ঞান চত্ত্বর-সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত বাহাদুর শাহ পার্ক সংলগ্ন 'বিশ্বজিৎ চত্ত্বর'-এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচন। চাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন সাঈদ মো. রেদোয়ান। জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত সাঈদ মো. রেদোয়ান ছাত্রদল কর্তৃক মনোনীত ভিপি সাজ্জাদ হোসেন হৃদয়কে পূর্ণ সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন শাখা ছাত্রদলের সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। প্রয়াত হাসিবুরের অসমাপ্ত এই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহারিয়ার হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ। একাডেমিক ভবন, অনুষদের ঝুপড়ি, বিশ্ববিদ্যালয় স্টেশন—সব জায়গাতেই পোস্টার, লিফলেট আর প্রচারকার্ডে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। দিন-রাত নিরবচ্ছিন্নভাবে চলছে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে একটি লিফলেট সবার নজর কেড়েছে। সেটিতে বাংলা, চাকমা, মারমা ও চাটগাঁইয়া ভাষায় অভ্যর্থনা জানিয়ে রয়েছে শুভেচ্ছাবার্তা। আছে ইশতেহার ও কিউআর কোড।
বাজেট ঘাটতিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৯টি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বসানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ অফিস ছাড়া অন্য কোথাও এসি স্থাপন নিষিদ্ধ থাকলেও উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান ডাকসু নেতাদের অনুরোধে অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন শাখা ছাত্রদলের সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।
ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর প্রচারণায় অংশ নিয়েছেন তাঁর মা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
র্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই অক্টোবর। ইতোমধ্যেই চাকসু নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে ছাত্রী সংস্থার বিরুদ্ধে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ফজল চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় থাকেন। সকালে শাটল ট্রেন ধরতে ছুটে যান ষোলশহর স্টেশনে। ক্লাস শেষে ফেরেন বিকেলে। চাকসু নির্বাচন নিয়ে এবার তার অন্য রকম উচ্ছ্বাস। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘চাকসু নির্বাচনে ভোট দিতে পারব, এটা ভাবিনি কখনো। পড়াশোনা শেষ হওয়ার আগে অন্তত একটা বড় ঘটনার সাক্ষী হচ্ছি।’
রিপোর্টার্স২৪ ডেস্ক : মাথায় মুকুট ও নবাবি পোশাক পরে অভিনব ভঙ্গিতে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থী আবদুল্লাহ আল কাফী। তিনি ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের হয়ে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারে নেমেছেন তরুণ এই ছাত্রনেতা। আজ সোমবার ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তিনি প্রচার চালিয়েছেন।
চাকসু ও হল সংসদের নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি তুলে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেসে কঠোর নিরাপত্তার সঙ্গে ব্যালট ছাপানোর দাবিও তোলা হয়েছে ওই স্মারকলিপিতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও ছাত্রদলের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।