| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাকসু নিয়ে জরিপ, ভোট দিতে প্রস্তুত ৮৭% শিক্ষার্থী, এগিয়ে শিবিরের প্যানেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মনোভাব ও পছন্দ জানতে এক জরিপ পরিচালনা করেছে ‘সোচ্চার’। ৮ থেকে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশ নেন মোট ৮০৩ জন শিক্ষার্থী।

বিস্তারিত...

চাকসুতে ৩৫ বছর পর ভোট আজ

দীর্ঘ ৩৫ বছর পর আজ সপ্তম বারের মত অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। তিন যুগেরও বেশি সময় পর শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার ফিরে আসায় পুরো ক্যাম্পাসে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিস্তারিত...

রাকসু নির্বাচন: দোয়া চেয়ে প্রচারণা শেষ করল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দোয়া চেয়ে অনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ করেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মেলিত শিক্ষার্থী জোট।

বিস্তারিত...

চাকসুর ভোট গ্রহন শুরু সকাল ৯টায়

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত...

৩৫ বছর পর চাকসু নির্বাচন, ক্যাম্পাসে উৎসবের আমেজ

৩৫ বছর পর আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ফিরেছে ভোটের উত্তাপ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, আর প্রশাসন নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

বিস্তারিত...

রাকসু নির্বাচন : জরিপে তিন পদেই এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ (রাকসু) নেতৃত্ব নির্বাচনের জরিপ অনুযায়ী ভিপি, জিএস ও এজিএসে তিনপদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট। জরিপ অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম'।

বিস্তারিত...

শিক্ষক নিয়োগে নিয়মের শিথিলতা চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিয়মের শিথিলতা চেয়ে জবি প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বরাবর এই স্মারকলিপি প্রদান করেন তারা।

বিস্তারিত...

রাকসু নির্বাচন : ছাত্রদল প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র এজিএস প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি।

বিস্তারিত...

শেষ দিনের প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনি প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পোস্টার, লিফলেট ও শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে সরব হয়ে ওঠেন।

বিস্তারিত...

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে, কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রজেকশন মিটিং স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

বিস্তারিত...

শিক্ষার্থীদের থিসিসের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিস্তারিত...

ভোটার উপস্থিতি নিয়ে আশায় প্রশাসন, ‘ছুটি’ ও ‘দূরত্ব’ নিয়ে শঙ্কায় প্রার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনি প্রচার- প্রচারণা। সাড়ে দিন দশক পর বুধবার ভোটের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

বিস্তারিত...

চাকসু ভোট গণনা হবে দুই লেয়ারে: উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোট গণনা দুই লেয়ারে হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

বিস্তারিত...

বেরোবিতে ৩ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিনটি বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪