আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক, ৮টি কেন্দ্রে বুথের ৮১০টি নির্ধারণ করা হয়েছে। এই বুথ সংখ্যায় সকল ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব বলে মনে করছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।
‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক, আমরা জমিদার’—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়া হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী। রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিন আজ। গত ২৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগ থেকেই প্রার্থীরা কুশল বিনিময়ে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ কে সামনে রেখে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অস্বচ্ছতার শঙ্কা প্রকাশ করে ১০ দফা সতর্কতামূলক দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শপথবাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিন আজ। গত ২৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার কেমন জনপ্রিয়তা রয়েছে তা নিয়ে জরিপ চালিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ন্যারেটিভ। এতে কার কত শতাংশ জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
গত ৩০ আগস্ট রাত ও ৩১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত স্থানীয় দুর্বৃত্তদের দ্বারা ক্রমাগত হামলার শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় পনেরশো শিক্ষার্থী হতাহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অন্তত শতাধিক শিক্ষার্থী এবং আরও ৩ শিক্ষার্থী রয়েছে মরণাপন্ন পরিস্থিতিতে। ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়টি এবং এর শিক্ষার্থীদের কে নিয়ে জামায়াত নেতাদের বিস্ফোরক মন্তব্যে আবারও উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলছে সমালোচনার ঝড়।
ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এই সাংবাদিক। শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বই চুরির নিউজ করায় সাংবাদিককে হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের করা নির্যাতনের প্রশংসা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আঞ্জুমান আরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে হলের লাইব্রেরি থেকে বই চুরির ঘটনায় বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমি মনে করি, মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর। ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট। মেয়েরা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হন না। মেয়েদের একটা যুক্তিসংগত চিন্তা থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির একটি ফেসবুক স্ট্যাটাসের কড়া সমালোচনা করেছেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।