ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রচারণা নিয়ে কেন্দ্রটিতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে প্রক্টোরিয়াল টিমসহ সংশ্লিষ্টরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।
উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তার ভাষ্য, এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে।
ভোট দিতে একজন শিক্ষার্থীর গড়ে ছয় মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থীরা। আগে থেকে পছন্দের প্রার্থী থাকায় ভোটে সময় কম লাগছে বলে মনে করছেন তারা।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে তাদের নেতা নির্বাচনে ভোট দিচ্ছে। নির্বাচনে কে জিতবে তা হলফ করে বলা সম্ভব নয়, তবে বিভিন্ন বিষয় বিশ্লেষনে কে বিজয়ী হতে পারে তার একটা ধারনা পাওয়া যেতেই পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। সকাল পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা তারিক মনজুর এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
সকাল আটটা বাজতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কার্জন হল কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ অচেতন হয়ে পড়েন হল সংসদের স্বতন্ত্র এজিএস প্রার্থী উবায়দুর রহমান হাসিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের শিক্ষার্থী ও অমর একুশে হলের এজিএস প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার (0৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে সব কেন্দ্রে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল একটি ডেস্ক বসিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন (ইশা) সমর্থিত প্যানেলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন-মারজান-আলাউদ্দিন পরিষদের জিএস পদপ্রার্থী মো. খায়রুল আহসান মারজান
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব একরামুল হক বলেন, আমরা সব কেন্দ্রে ঢুকতে পেরেছি। কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রটিতে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি