ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। সোমবার বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার ওয়েবসাইট ডিজেবল করে রাখা হয়েছে বলে জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট গায়েব হয়ে যাচ্ছে। সর্বশেষ, শিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না
শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধি এবং চর্চার উদ্দেশ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সাইবার হামলার শিকার হচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এরই মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান, জিএসপ্রার্থী তানভীর বারী হামীমসহ অনেকের আইডি ডিজঅ্যাবল বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। শিবির সমর্থিত প্যানেলের অনেক প্রার্থীও সাইবার হামলার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল করা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন-ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা গতকাল রোববার শেষ হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। জাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে বর্তমানে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরমধ্যেই সোমবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলো।
ছয় বছরের দীর্ঘ বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে, গত ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত টানা ১৩ দিন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বিভিন্ন হলে ও ক্যাম্পাসজুড়ে ব্যাপক প্রচারণা চালান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া, ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে "স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়" স্লোগানকে ধারণ করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেল ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে।