ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা কেন্দ্রগুলোর প্রবেশমুখে কৃত্রিম ভিড় তৈরি করছেন। এতে তারা বিরক্তবোধ করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট দিয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতশত শিক্ষার্থী হাসিমুখে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে অনেকে জানালেন বহু প্রতীক্ষিত এই সুযোগ তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট আটটি কেন্দ্রের ৮১০টি বুথে এ ভোটগ্রহণ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সফল আয়োজন ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দিতে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করার বহুল প্রত্যাশার সেই দিন এসে গেছে, যা দেখবে পুরো দেশ।
বারবার সাইবার হামলার শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তার ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রাখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) এসএম ফরহাদ। একই ঘটনার শিকার হয়েছেন এসএম ফরহাদ এবং এজিএস প্রার্থী মহিউদ্দিন খানও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৮টি কেন্দ্রের সাতটি ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ভূতত্ত্ব বিভাগের ভোট গ্রহণের প্রস্তুতি সম্প
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ৩৪ ঘণ্টার জন্য সর্বসাধারণের চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। আজ এখানে ডিএমপির এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন।