জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করায় আগে থেকেই বেশ আলোচনায় ফাতেমা তাসনিম জুমা। আসন্ন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৪১টি ভোট দিতে প্রতি ভোটার সময় পাবেন আট মিনিট। আর নির্বাচন উপলক্ষে শুধু ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
রাত ১১টার পর হলে প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটি কমানো হয়েছে। ডাকসু নির্বাচন উপলক্ষে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসাইনের নামের মিল থাকলেও তারা এক ব্যক্তি নন।
আওয়ামী লীগের ১৫ বছর পরিচয় গোপন রেখে তারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন। তারা এখনও পরিচয় গোপনের সেই ধারা অব্যাহত রেখে নারী নিপীড়নের ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। তাঁদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের এই গুপ্তরাজনীতি চালিয়ে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পৃষ্ঠপোষকতা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।
দলীয়করণ ও বিরাজনীতিকরণমুক্ত একাডেমিক ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস এবং স্বাস্থ্য সুরক্ষাসহ ১১ দফা ইশতেহার দিয়েছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নাম। তারা হলেন সহকারী প্রক্টর নুরুল হামিদ ও সাবেক সহকারী প্রক্টর রন্টু দাশ। যদিও নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষকের ভোটার হওয়ার সুযোগ নেই চাকসু নির্বাচনে। এ ছাড়া ছাত্রদের আবাসিক শহীদ ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় উঠেছে পাঁচ ছাত্রীর নাম। তারা সবাই পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। গত সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা বিশ্লেষণে উঠে এসেছে এমন নানা অসংগতি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের সাথে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। আলোচনায় একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ক্যাম্পাস ও হল খোলার বিষয়ে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এর প্রেক্ষিতে আন্দোলন সাময়িক কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।