ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেটি ছিল অনেকটা নজিরবিহীন। কারণ রিটকারী নিজেই রিটে ডাকসু নির্বাচন স্থগিত চাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ হওয়ার পর বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্রসংগঠন ও ডাকসু নির্বাচনের প্যানেলের প্রার্থীদের উদ্যোগে সোমবার বিকেলে এই বিক্ষোভ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। গতকাল রোববার (৩১ আগষ্ট) আন্দোলনরত ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন হতে কোনো বাধা থাকছে না। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন। এর আগে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের স্যাম্পল সংগ্রহের আজ শেষ দিন।
প্রশাসনের নির্দেশে হল ছাড়ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে।’
‘কম্বাইন্ড ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তাঁদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বাংলাদেশকে অস্থির করে তুলছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন, এই অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর চাইতে আর কোনো জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি। প্রতিদিন আমাদের জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।