| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাব ইসির

আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এটিসহ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।

বিস্তারিত...

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

সম্প্রতি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও এনসিপির নেতাকর্মীদের বৈঠক নিয়ে দেশব্যাপী চলা গুঞ্জনের অবসান হতে না হতেই এবার কক্সবাজারে অবস্থান করছেন হাস। গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ঢাকা থেকে একদিনের সফরে বর্তমানে কক্সবাজারে রয়েছেন তিনি।

বিস্তারিত...

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেকদল চব্বিশ : আমীর খসরু

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। বিএনপি কোন কৃতিত্ব নিতে চায় না।

বিস্তারিত...

নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ : আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিস্তারিত...

ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ১৪ মন্ত্রী-এমপিসহ ২২ আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী ও সাত এমপিসহ ২২ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত

বিস্তারিত...

সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য

রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। তবে তা ঘোষণায় বিলম্বিত হতে পারে।

বিস্তারিত...

নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা : জনপ্রশাসন সচিব

মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

বিস্তারিত...

কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন–ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিস্তারিত...

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

বিস্তারিত...

এবার হত্যা মামলায় সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বিস্তারিত...

দুর্গাপূজা উপলক্ষে ১৮ দফা নির্দেশনা আসছে দুপুরে

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৩ সেপ্টেম্বর) বিশেষ সভা ডেকেছে।

বিস্তারিত...

ঢাকার বাতাসে কমেছে দূষণ, সবচেয়ে দূষিত দুবাই

সপ্তাহের শুরুর দিকে ঢাকায় বায়ু দূষণ বেড়ে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গিয়েছিল। তবে এখন দূষণ সহনীয় পর্যায়ে আছে। যদিও বৃষ্টিপাত হয়নি তবুও বায়ুমান তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪