| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএসইসি নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান।

বিস্তারিত...

২০২২ সালের পর বঞ্চিত শিক্ষকদের অবসরভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় ‘শিক্ষক অবসরভাতা’ পাননি, তাদের ভাতা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মহলে বিএনপি ও জামায়াতে ইসলাম নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চালানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেতে পারে এবং এমনকি তাঁকে পর্যন্ত নির্বাচনে পরাজিত করা হয়েছে বলে প্রচার করা হয়েছিল।

বিস্তারিত...

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর বিচারক মামলাটির রায় ঘোষণার জন্য ৭ জুন দিন নির্ধারণ করেন। এর আগে গত ১ জুন আদালত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন : আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে চলমান তাপপ্রবাহ আরও অন্তত ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

বিস্তারিত...

হজযাত্রীদের লাগেজ ইস্যুতে গুজব ছড়ানো হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজিদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, তাৎক্ষণিক তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষের সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কোনো ধরনের মিসহ্যান্ডলিং বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু, আদালতে হাজির সোহেল-স্বপ্না

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে হত্যা করার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১২টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সকাল ৮টার দিকে আদালতে হাজির করা হয় এবং মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

বিস্তারিত...

কানাডায় স্বামী-সন্তান, বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করলেও তিনি একাই থাকতেন রাজধানীর ওই ফ্ল্যাটে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

বিস্তারিত...

হজ শেষে ফিরেছেন ২৫৩৭৭ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৫

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। এখন পর্যন্ত ৬২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ জন হাজি। তবে এবারের হজ মৌসুমে সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

দীর্ঘদিনের বিতর্ক, বিনিয়োগকারীদের ক্ষোভ এবং পুনর্গঠনের জোরালো দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিস্তারিত...

ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সড়কগুলোতে আবারও ভয়াবহ প্রাণহানির চিত্র উঠে এসেছে। ঈদের আগে ও পরে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে সারা দেশে সংঘটিত ২৯২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮১ জন এবং আহত হয়েছেন আরও ৮৩৭ জন। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঈদযাত্রা শেষে এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

বিস্তারিত...

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের বেলায় মেট্রোরেলের চলাচল আরও ২০ মিনিট বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।সিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের বেলায় মেট্রোরেলের চলাচল আরও ২০ মিনিট বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।

বিস্তারিত...

পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরেছেন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (০৪ জুন) দেশে ফিরেছেন তিনি। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪