প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাঠজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকার প্রতিবছর ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দিবসটিকে সরকার নির্ধারিত গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া কত বাড়ানো হবে, এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতির মুখে পড়েছে সরকার। এ সময়ে মোট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) ইথিওপিয়ার রাষ্ট্রপতি তায়ে আতকেসেলাসি মাদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবীর সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে মামলাকে ঘিরে অনৈতিক লেনদেনের অভিযোগের বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য-প্রমাণ মেলেনি বলেও তিনি জানান।
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে রয়েছে। এই সফরে চীনের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। এসব বৈঠকে চীনের সঙ্গে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক তা নতুন মাত্রায় পৌঁছানোর ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে চীনের ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
আমদানি-রফতানির জন্য বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে, ইরান তা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতেও সহায়তা করেছে দেশটি।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে খাওয়া-দাওয়ার কোনো অনুমতি নেই-এমনটাই স্পষ্ট করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন চলাকালে সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে খাবার বা পানীয় গ্রহণের রেওয়াজও নেই।
সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার জন্য পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এই তথ্য জানান।
ঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
রাজধানীর বনানীতে একটি অবৈধ শিশা লাউঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২০ এপ্রিল) রাতে বনানীর ‘ই’ ব্লকের ১৭/এ সড়কের ৮২ নম্বর ‘রাজিয়া’ ভবনের তৃতীয় তলায় ‘এস লাউঞ্জ রেস্টুরেন্ট’ এ অভিযান চালানো হয়। তবে লাউঞ্জটির মালিকপক্ষ ও কর্মীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।