| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার, আমানত বেড়েছে ১৬ হাজার কোটি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ২২:১৭:২২:অপরাহ্ন  |  ৭৪০ বার পঠিত
তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার, আমানত বেড়েছে ১৬ হাজার কোটি

স্টাফ রিপোর্টার: দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা গত তিন মাসে ৫ হাজার ৭৭টি বেড়েছে। একই সময়ে এসব হিসাবে মোট আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি পর্যায়ে এসব হিসাবে জমার পরিমাণ কমেছে। বিপরীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বাড়ায় সামগ্রিকভাবে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোর মোট জমা বেড়েছে।

কোটিপতি হিসাব কত হলো

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।

এর আগে মার্চ শেষে এ ধরনের হিসাব ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।

একই সময়ে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমা ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা থেকে বেড়ে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ তিন মাসে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

ব্যক্তি পর্যায়ে আমানত কমেছে

তবে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাবের চিত্র কিছুটা ভিন্ন।

জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন ব্যক্তি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টি। এসব হিসাবে মোট জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা।

মার্চ শেষে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব ছিল ৪০ হাজার ৬৩০টি, যেখানে মোট আমানত ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা।

অর্থাৎ তিন মাসে ব্যক্তি পর্যায়ে কোটিপতি হিসাব বেড়েছে মাত্র ৭১টি। তবে এসব হিসাবে মোট আমানত কমেছে ১ হাজার ২২১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে আমানত কমলেও প্রতিষ্ঠানভিত্তিক হিসাবগুলোতে জমা বাড়ায় এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোর মোট আমানত বৃদ্ধি পেয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪