ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এ জন্য প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
বুধবার (২৫ জুন) ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাতজন সৈন্য নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি বিস্ফোরণে তাদের সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার (২৫ জুন) সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, ১২ দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরাইলের ভাড়াটে অভিযোগে ৭০০ জনকে গ্রেফতার করেছে।
মধ্যপ্রাচ্যে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধে গত রোববার থেকে উত্তাপ কমে আসে এবং অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের আপাতত অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে
বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতের বহু বিজেপি শাসিত রাজ্যে এমনটাই হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
ইসরায়েল ইরানে আক্রমণের সময় কমপক্ষে ১৪ জন ইরানি বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে হত্যা করেছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্য-পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে
গত সপ্তাহান্তে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি এবং এতে মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরিকল্পনা পিছিয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। এই মূল্যায়ন সম্পর্কে জানা সাতজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন জানিয়ে চিঠি পাঠিয়েছেন একজন মার্কিন আইনপ্রণেতা। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফক্স নিউজ। এ বিষয়ে রিপাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার দাবি মেনে না নিয়েই ইসরায়েলের ‘আগ্রাসন’ বন্ধ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের যুব-নেতৃত্বাধীন প্রগতিশীল ইহুদি গোষ্ঠী ইফনটনাও ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং ‘বেপরোয়া যুদ্ধ’ চলাকালীন নিহত ফিলিস্তিনি, ইরানি এবং ইসরায়েলিদের জন্য শোক প্রকাশ করেছে।