| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসরায়েলে দফায় দফায় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আবার শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ নিয়ে বাসিন্দাদের আবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

বিস্তারিত...

আগাম সতর্কতা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে গতকাল সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের হামলাকে ‘দুর্বল’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া আগাম সতর্কতা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ইরান কারো আগ্রাসন মেনে নেবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরান কারও ক্ষতি করেনি এবং "কোনও পরিস্থিতিতেই কারও আগ্রাসন" মেনে নেবে না। সোমবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে একথা বলেছেন তিনি।

বিস্তারিত...

হামলার নিন্দা কাতারের, বলছে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে, এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

বিস্তারিত...

হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান

কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এ হামলা কাতার ও কাতারের জনগণের প্রতি কোনো হুমকি তৈরি করেনি বলে জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।

বিস্তারিত...

এবার কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাশাপাশি, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

বিস্তারিত...

মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান বিজয়ী হবে : হিজবুল্লাহ প্রধান

লেবাননের ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ‘ইসরায়েলি শাসনব্যবস্থা এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজয়ী হবে।’

বিস্তারিত...

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে সহায়তা দিতে প্রস্তুত তাঁর দেশ। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যৌক্তিকতা ছাড়াই আগ্রাসন চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিস্তারিত...

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে ইরান : শীর্ষ জেনারেল

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪