বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক দিনে ইরানি বাহিনী সেখানে কয়েক ডজন মাইন বসিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ইরান প্রণালীটিতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন তথ্যে জানা গেছে, সেই প্রস্তুতির পর ইতোমধ্যে বাস্তবায়নও শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত সীমিত সংখ্যক মাইন স্থাপন করা হয়েছে।
ইসরায়েলে সাম্প্রতিক হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশে গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত আইডিএফের বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধক্ষেত্রে নিজেদের ধ্বংসাত্মক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করার কৌশল নিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে, যা ১১ দিনব্যাপী চলবে। এ মহড়ায় হাজারো সেনা অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে ‘ওয়ারিয়র শিল্ড’ নামে একটি ফিল্ড ট্রেনিং কর্মসূচিও পরিচালিত হচ্ছে, যেখানে বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করা হচ্ছে। মূলত কম্পিউটার সিমুলেশন এবং মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়।
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে ইরান তাদের অস্ত্রাগারে নতুন প্রযুক্তির ড্রোন যুক্ত করেছে, যা বিশেষত কম শব্দ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন হামলার জন্য পরিকল্পিত। সমর বিশেষজ্ঞদের মতে, তেহরানের ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০১’-এর এই উন্নত সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি বিধ্বংসী এবং শনাক্ত করা প্রায় অসম্ভব। প্রতিরক্ষা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা প্রকাশ করেছেন ড্রোনটির সাম্প্রতিক কিছু কাঠামোগত পরিবর্তনের চিত্র। দেখা গেছে, ড্রোনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথাগত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে এটি শনাক্ত করতে না পারে।
সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ৩৪তম দফায় চালানো এ হামলায় দেশটির লক্ষ্য ছিল ইসরায়েল
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ইসরায়েলি স্থল আক্রমণের আশঙ্কায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও দক্ষিণ লেবাননে গেরিলা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগেই মহাকাশ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির বিস্তারিত ছবি প্রকাশ পায়।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তেলজাত পণ্যের সরবরাহ বড় ধরনের বাধার মুখে পড়েছে। গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি সতর্ক করে বলেছে, পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। মঙ্গলবার (১০ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধর মধ্যে ইরানের হামলা মোকাবিলায় ইউক্রেন ড্রোন প্রতিরোধ প্রযুক্তি পাঠিয়েছে।ইউক্রেন
লেবাননের রাজধানী বৈরুর দক্ষিণ উপশহরে অবস্থিত একটি ভবনে সোমবার হামলা চালায় ইসরায়েল। ওই ভবনটি হিজবুল্লাহ–সংশ্লিষ্ট আর্থিক
কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি হয়েছে। টরেন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টরন্টো পুলিশ অপারেশনস জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে গুলির শব্দ শোনা গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সামরিক সংঘাতের দশম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনার টেবিলে বসার বিষয়ে একটি নমনীয় কিন্তু শর্তসাপেক্ষ ইঙ্গিত দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তেহরান আলোচনার জন্য অত্যন্ত আগ্রহী বলে তিনি খবর পেয়েছেন। তবে ইরানের নতুন শীর্ষ নেতৃত্ব এবং হরমুজ প্রণালী নিয়ে তার কঠোর অবস্থান অপরিবর্তিত রয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এক চরম উত্তেজনার মুখে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার ইরান থেকে ইসরাইল, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই নজিরবিহীন ঘটনার পর পুরো অঞ্চলজুড়ে উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করে তোলা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধাক্কা লাগলেও চীন তুলনামূলকভাবে আতঙ্কিত নয়।
হাইতিতে নিরাপত্তা বাহিনীর ড্রোন হামলায় ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ১,২৪৩ জন নিহত এবং ৭৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে