ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে কৃষি মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব কর্তৃক জেলখাটানোর হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
রাজধানীর মতিঝিলে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন- ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করে। এসময় দায়িত্বরত অবস্থায় আহত হন সিনিয়র ফটো জার্নালিস্ট জি এম মুজিবুর।
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়।
অফিসে যাওয়ার কথা বলে বাসা বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। এরপর মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। সেখানে আজ শনিবার সকালে ময়নাতদন্তের পর মরদেহ ঢাকায় নিয়ে আসবে পরিবার।
ব্যক্তিপূজার সাংবাদিকতা রাজনীতিকদেরকে ফ্যাসিস্ট হতে উৎসাহী করে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী
অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এ অবস্থায় ‘শেখ হাসিনা-পরবর্তী’ বাংলাদেশকে একটি বড় ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করেন দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় সাংবাদিকদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ আসর বগুড়া শহরের ঐতিহাসিক বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)’র বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চ্যাপ্টারের ঘোষণা দেয়া হয়।
ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা সিএনএন ও নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের ‘অবিলম্বে’ বরখাস্তের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নতুন কমিটিতে শ্রী রাম সুবেদী সভাপতি, ভীষ্ম রাজ ওঝা সহ-সভাপতি, বিকাশ আচার্য সাধারণ সম্পাদক এবং চাঁদনী হামাল কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।