| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুকজ্বালা কমাতে সহায়ক ৭টি খাবার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৪:৪৪:৩৮:অপরাহ্ন  |  ৩২০ বার পঠিত
বুকজ্বালা কমাতে সহায়ক ৭টি খাবার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বুক বা গলায় জ্বালাপোড়া সাধারণত অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসজনিত সমস্যার কারণে হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ সমস্যা নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকদের মতে, কম অ্যাসিডযুক্ত ও হালকা খাবার গ্রহণ করলে বুকজ্বালা, টক ঢেকুর এবং অস্বস্তি অনেকটাই কমে আসে। কারণ পাকস্থলির অ্যাসিড যখন খাদ্যনালিতে উঠে আসে, তখনই এই উপসর্গগুলো দেখা দেয়।

বিশেষজ্ঞরা বুকজ্বালা কমাতে উপকারী হিসেবে কিছু খাবারের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো—

১. পেঁপে: পেঁপেতে থাকা প্যাপেইন নামের এনজাইম হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে ভূমিকা রাখে।

২. কলা: কম অ্যাসিডযুক্ত এই ফল পাকস্থলির আস্তরণকে সুরক্ষা দিতে সহায়তা করে।

৩. রাঙাআলু: দ্রবণীয় ফাইবারসমৃদ্ধ রাঙাআলু হালকা অ্যাসিডিক হওয়ায় অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করতে পারে।

৪. আদা: প্রাকৃতিকভাবে প্রদাহ কমিয়ে হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে।

৫. ওটস: উচ্চ ফাইবারযুক্ত ওটস অতিরিক্ত অ্যাসিড শোষণে সাহায্য করে, ফলে অস্বস্তি কমে।

৬. পপকর্ন: কম ফ্যাট ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি পাকস্থলির অতিরিক্ত অ্যাসিড শোষণে সহায়ক হতে পারে।

৭. ইসবগুল: পাকস্থলিতে জেল-জাতীয় আস্তরণ তৈরি করে অ্যাসিডের প্রভাব কমায় এবং হজমে সহায়তা করে।

বিশেষজ্ঞরা আরও বলেন, বুকজ্বালা নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে সচেতনতা অত্যন্ত জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪