| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১১:২১:৫৮:পূর্বাহ্ন  |  ১৫০১৮১৫ বার পঠিত
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন
ছবির ক্যাপশন: আলমগীর মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার: নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন।

গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। 

গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়।

এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪