চলতি বছর পদার্থে নোবেল পুরস্কার জিতেছেন ফ্রান্সিস হেলজেন । সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নতুন বিজয়ীর নাম ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী এবং ৭ জন পাইলট-ক্রুর সবাই নিহত হয়েছেন।
ভারত ভাগের প্রায় ৭০ বছর পর ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে বাংলাদেশের ঢাকার উদ্দেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঐতিহাসিক এই যাত্রায় ব্রহ্মপুত্র নদ হয়ে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি কার্গো জাহাজ বাংলাদেশের পানগাঁও নৌবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।
ইরানের মদতপুষ্ট সশস্ত্র ইয়েমেনি গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার পর অবশেষে সক্রিয় হলো ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা জোট। গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জোটের কৌশলগত-রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে জোট সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে এই শাখায় নোবেল পুরস্কার জিতেছেন ৩ জন বিজ্ঞানী। এরা হলেন কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান এবং জর্জ ন্যাগেল। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি আজ সোমবার এই তিন জনের নাম ঘোষণা করেছে।
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের হামলার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে ইসরাইলে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগী পরিবহনমন্ত্রী মিরি রেগেভ। বিরোধী নেতারা হামলার ঘটনায় রেগেভের পদত্যাগ দাবি করেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন মনে করে পোস্ট দিয়ে এক বড় ধরনের ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অজ্ঞাত হুমকি আসার পর যুক্তরাজ্যে মোতায়েন করা সব দূরপাল্লার মার্কিন বোমারু বিমান নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। ওই কর্মকর্তা জানান, ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন করা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে পুনরায় মোতায়েন করা হয়েছে। তবে কী ধরনের হুমকির কারণে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। প্রতিবছরের মতো এবারও ছয় বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার।
পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তার কাছে নৌবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে ভারতের ৩১ বছর বয়সী এক নৌসেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপের’ মাধ্যমে তাকে ফাঁদে ফেলে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের আকস্মিক ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় শহরের একটি গুরুত্বপূর্ণ সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো রুশ হামলা হয়েছে। রোববার সকালে পিভনিচনি (নর্দার্ন) ব্রিজে হামলা চালানো হয়।
রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এ উদ্যোগ নিলো তেহরান। প্রশিক্ষিতরা পরবর্তীতে জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।