বাংলাদেশে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। দেশটির পার্লামেন্ট লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে ভারতের কেন্দ্রীয় সরকার এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ভারত সরকার বলেছে, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারিসহ আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শান্তি, সংযম ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন পাস করেছে পার্লামেন্ট। নতুন আইনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড দ্বিগুণ করে ১০ বছর করা হয়েছে। পাশাপাশি জরিমানার পরিমাণও বাড়িয়ে ১০ লাখ মার্কিন ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।
উত্তর আফ্রিকায় মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের ভূখণ্ড সেউতায় এক দিনে হাজার হাজার মানুষের নজিরবিহীন অনুপ্রবেশের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। আন্তর্জাতিক সীমানা প্রাচীর ভেঙে ভূখণ্ডটিতে প্রবেশের চেষ্টাকালে পানিতে ডুবে ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেউতার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানালে মাদ্রিদ থেকে দ্রুত সশস্ত্র বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সম্প্রতি এক মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশজুড়ে শান্তি, সম্প্রীতি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। তবে মাসজুড়ে হিসাব করলে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অভিযান চললেও জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গাজা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শুক্রবার (৩১ জুলাই) হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, হামাসের নিরস্ত্রীকরণের প্রশ্নটি ইসরাইলের গাজা থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে বাজারের নজর রয়েছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসংক্রান্ত মন্তব্যের দিকে। চলতি সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর বিনিয়োগকারীরা ফেডের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। প্রবল বাতাসের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে আরও কয়েকটি দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়াজুড়ে সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করছে। খবর শাফাক নিউজ এজেন্সির।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনাটি ঘটে। খবর জিনহুয়ার। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।