পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি)
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট ও সমঝোতাকৃত চুক্তি ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)কে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর যে ভয়াবহ নিপীড়ন প্রতিদিন চলে, তারই এক লোমহর্ষক বর্ণনা এবার উঠে এসেছে খোদ একজন ইসরায়েলি আইনজীবীর মুখে। বেন মারমারেলি নামে ওই ইসরায়েলি আইনজীবী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিয়মিত যৌন সহিংসতা এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে তার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দি ক্লায়েন্টকে।
নেপালে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে। জেন-জি বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল-এর সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়ছে।
জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রাচীন ইংরেজি দৈনিক সংবাদ সংস্থা কাশ্মীর টাইমস-এর কার্যালয়ে বৃহস্পতিবার রাজ্য তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছে। এই অভিযানের আগে সংস্থাটির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে যে তারা দেশবিরোধী কার্যকলাপে জড়িত এবং
রাওয়ালপিন্ডি পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
তের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়া পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকায় বাড়তি ব্যয় ও রুট দীর্ঘ
সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত, আর সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর। পাকিস্তানকে উদ্দেশ করে তিনি সতর্ক করেন, সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে।
দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘোষণা করেছে। এনআইএ নিশ্চিত করেছে যে এই হামলাটি উমর উন নবী নামে এক আত্মঘাতী বোমা বহনকারী চালক কর্তৃক পরিচালিত গাড়িবোঝাই
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রোহিণী লিখেছেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি এবং পরিবারকে অস্বীকার করছি। সঞ্জয় যাদব ও রামিজ আমাকে এটাই করতে বলেছেন...আর সব দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।’
দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকিতে আছে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের দুই বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আর মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। এ ঘটনায় ট্রাম্পের ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করে দিয়েছে তারা। তবে তথ্যচিত্র আর দেখানো হবে না বলে বলে জানিয়েছে।
চলতি সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই বৈঠকটিকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই মনে করা হচ্ছে। সেখানেই আল-শারাকে করা ট্রাম্পের একটি প্রশ্ন সম্প্রতি ভাইরাল হয়েছে।