| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেন-জি তাণ্ডবে ফের উত্তাল নেপাল, কারফিউ জারি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৩:১০:১৭:অপরাহ্ন  |  ১০০৫৯৬৪ বার পঠিত
জেন-জি তাণ্ডবে ফের উত্তাল নেপাল, কারফিউ জারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে। জেন-জি বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল-এর সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়ছে। 

কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। এই সংঘর্ষের পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিমারায় দুপুর ১২টা ৪৫ মিনিটে কারফিউ জারি করা হয়, যা রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে।

জেন-জি বিক্ষোভকারীরা অভিযোগ করছে, বুধবার (১৯ নভেম্বর) সংঘটিত সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সিপিএন-ইউএমএল ক্যাডারদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। বারা জেলায় সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও জেন-জি সমর্থকরা বিক্ষোভ শুরু করলে এই সংঘর্ষ ঘটে। ১৯ নভেম্বর সিমারা চকের সংঘর্ষে ছয়জন জেন-জি সমর্থক আহত হয়েছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪