লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামে রাজনৈতিক সংবাদকর্মীদের সমন্বয়ে ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’ (পিআরইউ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
মলম পার্টির খপ্পরে পড়েছেন দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। রোববার (১৫ মার্চ) দুপুর বারটার দিকে বসুরহাট রোডে এ ঘটনা ঘটে।
ফেনীর দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। জানা গেছে, একসময় এই খুঁটিগুলো রাস্তার পাশেই ছিলো। কিন্তু পরবর্তীতের রাস্তা প্রশ্বস্ত করা হলে খূঁটিগুলো রাস্তার মাঝে চলে আসে।
রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ডে দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। শনিবার (১৫ মার্চ) ২১ নং জামাল খান ওয়ার্ড সংলগ্ন শরীফ কলোনিতে অবস্থিত বৌদ্ধ যুব পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রুবেল বড়ুয়া।
রাঙ্গামাটিতে তেলের তীব্র সংকটের কারণে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে স্পিডবোট বন্ধ থাকায় নৌপথে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি অব্যাহত থাকলে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুরে আবু তালেব নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না-পেয়ে ২৩ শতাংশ জমি থেকে প্রায় ৪ লাখ টাকার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে মাটি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে এ অভিযোগ করেন ব্যবসায়ী।
প্রায় সাতশত সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য প্রকাশ পেল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে। শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামের অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার আইসিসি(ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার) এ এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হালিমা আক্তার রুহি (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তার স্বামী জহিরুল ইসলাম পেশায় লেগুনাচালক।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি কথাই বলেন—আমি সততা চাই। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী, মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ, সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরী প্রমুখ।
নোয়াখালীর সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্যকে চোখ উপড়ে, হাত-পায়ের রগ কেটে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা।
নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।