| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ০১:০৮:১৫:পূর্বাহ্ন  |  ১৮২৭ বার পঠিত
বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ‘তালহা স্পিনিং লিমিটেড’ কারখানার শ্রমিকরা মহাসড়কের দুটি লেন দখল করে আন্দোলন শুরু করেন। রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটির গত মে মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ একাধিকবার সময় পরিবর্তন করে তা পরিশোধ করেনি। এ নিয়ে কারখানা ছুটির পর শ্রমিকরা প্রথমে ভেতরে বিক্ষোভ শুরু করেন, পরে উত্তেজিত হয়ে মহাসড়কে অবস্থান নেন।

সড়ক অবরোধের ফলে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এ সময় শ্রমিকরা পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভ অব্যাহত রাখেন।

শ্রমিকরা বলেন, আমরা কষ্ট করে কাজ করি, অথচ সময়মতো বেতন দেওয়া হয় না। বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪