সেনাবাহিনী কর্তৃক বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সেনা প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের লক্ষ্যে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরলপুর বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও আটজন বাংলা ভাষাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বগুড়ার ইসলামি আন্দোলনের অন্যতম পুরোধা, সম্মানিত আলেমে দ্বীন ও জননন্দিত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গত রোববার (১ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন—লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান আলীর ছেলে মিলন বাবু (২৩), মুনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং সুরুজ আলীর ছেলে সুজন বাদশা।
অভিযানে এক নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বগুড়ার তিনটি খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ জুন) দুপুরে শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছে
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
বগুড়ার দত্তবাড়ী জিয়াউর রহমান শিশু হাসপাতালে শুক্রবার ডা. জোবায়দা রহমানের দিক নির্দেশনায় "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকতার নামে ব্ল্যাক মেইলিংসহ অপসাংবাদিকতার সাথে জড়িতদের ব্যাপারে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
ঘটনাস্থল থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় শুকরিয়া দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বগুড়ায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় একজন সংবাদকর্মীও রয়েছেন। সোমবার (২৬ মে) রাতে সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত বছরের ৪
ডা. জুবাইদা রহমান ‘সুরভি’র কার্যালয়ে প্রবেশ করলে তাকে শিশু-কিশোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিরা ফুলেল শুভেচ্ছা জানান