| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার বর্ষীয়ান আলেম ও জনপ্রতিনিধি অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তিকাল

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১৪:২২:৪৬:অপরাহ্ন  |  ১৮২৫৪৯২ বার পঠিত
বগুড়ার বর্ষীয়ান আলেম ও জনপ্রতিনিধি অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তিকাল
ছবির ক্যাপশন: বগুড়ার বর্ষীয়ান আলেম ও জনপ্রতিনিধি অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তিকাল

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ইসলামি আন্দোলনের অন্যতম পুরোধা, সম্মানিত আলেমে দ্বীন ও জননন্দিত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মরহুম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি কাহালু উপজেলার তিনবারের নির্বাচিত ও বিপুল জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমির হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।


তার ইন্তিকালে ইসলামি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আজ জানাজার নামাজ পূর্বে মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘মাওলানা তায়েব আলী ছিলেন একজন ত্যাগী রাজনীতিক, আলেমে দ্বীন এবং ইসলামী আন্দোলনের অবিচল সৈনিক। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’


সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা ও মরহুমের শুভানুধ্যায়ীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।


মরহুমের দাফন সম্পন্ন হয় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪