| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১০:১০:১৪:পূর্বাহ্ন  |  ১৫২৫২৩২ বার পঠিত
বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
ছবির ক্যাপশন: বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই অপেক্ষা করছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সিরিজের সূচি

টি-টোয়েন্টি সিরিজ: ২, ৩ ও ৫ অক্টোবর

ওয়ানডে সিরিজ: ৮, ১১ ও ১৪ অক্টোবর

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন,  বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। এই সিরিজ আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে এবং দর্শকদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন,  এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বিশেষ করে এশিয়া কাপের পরপরই এই আয়োজন আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। এজন্য আফগান বোর্ডকে ধন্যবাদ জানাই। 

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে এক মাসের ব্যবধানে দুই টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হবে দল দুটি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪