| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বগ্রাসী আমেরিকার বিরুদ্ধে লড়াই চলবে ইরান

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৯:১৩:৪৪:অপরাহ্ন  |  ৯৪৪ বার পঠিত
বিশ্বগ্রাসী আমেরিকার বিরুদ্ধে লড়াই চলবে ইরান

রিপোর্টার্স ডেস্ক: ইরানের সংসদীয় ও আইন বিষয়ক মহাপরিচালক হোসেন নুশাবাদি বলেন, ভূ-রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ সামুদ্রিক ‘সম্পদের’ ওপর সবসময়ই বিদেশিদের লোলুপ দৃষ্টি ছিল, কিন্তু এই ‘কৌশলগত সম্পদ’ ইরানের ‘পরিচয় ও সভ্যতার’ অংশ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ- ও বার্তা সংস্থা ইসনাকে  দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেনৈ তিনি। 

তিনি আরও বলেন,  তার দেশ এখন ‘বিশ্বগ্রাসী আমেরিকার’ সামরিক অভিযানের বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। হরমুজ জলসীমা ইরানের পরিচয় ও সভ্যতার অংশ। যেকোন বিদেশি শক্তি চাইলেই এটিকে দখল করতে পারবে না। 

এদিকে, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতা চাওয়া মার্কিন জনগণের অধিকার বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

এক বিবৃতিতে তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতা চাওয়া মার্কিন জনগণের পবিত্র দায়িত্ব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪